Building Worship Community
  • Become a Volunteer

    Be Our Community

    Must explain to you how all this mistaken idea of denouncing pleasure & praising, Join over 24 million people supporting charity and personal causes.
  • We Try To Help People

    With Volunteering

    Must explain to you how all this mistaken idea of denouncing pleasure & praising, Join over 24 million people supporting charity and personal causes.

সেক্রিফাইস কয়ার

আরাধনার সমাজ গঠনে প্রত্যয়ী

কয়ারে যুক্ত হবার জন্য কিছু সাধারণ নীতিমালা :

১. যে কেউ কয়ারে অংশগ্রহণ করতে পারবে। আমরা বিশ্বাস করি ঈশ্বর সাধারণ মানুষকে অসাধারণভাবে তৈরী করতে পারেন।
২. কয়ারের মূল দলে অংশগ্রহণ কারীকে অবশ্যই পরিত্রাণের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তিনি যে কোন ম-লীর হতে পারেন।
৩. মূল দলে অংশগ্রহণের আগে অবশ্যই একজন সদস্যকে সেক্রিফাইস এর ‘স্কুল অব ওয়ারশীপ’ এর যে কোন প্রশিক্ষণ (৩,৫,১৫) কোর্স সম্পন্ন করতে হবে। যদি কেউ এই প্রশিক্ষণ না নিয়ে দলের সাথে সংযুক্ত থাকে, তাহলে তাকে ‘সহযোগী সদস্য’ হিসাবে ধরা হবে। তিনি দলের নের্তৃত্ব বা আরাধনায় নের্তৃত্ব দিতে পারবেন না।
৪. দলের সহযোগী বা মূল সদস্য কোন ধরণের নেশাজাতীয় দ্রব্য বা মন্দ অভ্যাসের সাথে জড়িত থাকলে তাকে দলের সংযুক্ত করা হবে না।
৫. কয়ারে সংযুক্ত হলে তাকে ইচ্ছুক আত্মা ও ত্যাগ স্বীকারের মনোভাব নিয়ে অংশগ্রহণ করতে হবে।
৬. অবশ্যই তাকে গানের মধ্য দিয়ে ঈশ্বরকে গৌরব দেয়ার জন্য আকাংখী হতে হবে।
৭. একজন মূল সদস্য যদি কয়ার থেকে চলে যেতে চান, তাহলে তাকে কমপক্ষে একমাস আগে ‘টিম কোচ’ এর কাছে তা জানাতে হবে। কোন সদস্য যদি ছয় সপ্তাহ পর পর ‘কয়ার ফেলোশীপ’ এর অংশগ্রহণ না করেন, তাহলে তাকে অবহতি করা এবং ৩ মাস পর মূল দল থেকে অব্যাহতি দান করা হবে।
৮. যদি কোন সদস্য সুন্দরভাবে তার অঙ্গীকার শেষ করেন, দলের পক্ষে তাকে সম্মাননা ও আর্শীবাদ করা হবে।
৯. দলের মধ্যে সম্পর্কের অবনতি, বিভিন্ন দল তৈরী করা, এবং পরিচর্যাকে নিজের স্বার্থে ব্যবহার করলে ‘কোচ’ দল থেকে তাকে অব্যহতি দেয়ার অধিকার রাখবেন।
১০. কয়ারের কেউ কোন ধরণের অনৈতিক সম্পর্ক, ব্যভিচার, ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তাকে অব্যহতি দেয়া হবে।
১১. যদি নেশায় জড়িত থাকার পর কেউ শাসন না শোনে ও ফিরে না আসে তাহলেও তাকে কয়ার থেকে অব্যহতি দেয়া হবে।
১২. কয়ারের একজন সহযোগী/মূল সদস্যকে অবশ্যই আত্মিক বৃদ্ধির জন্য ও প্রার্থনাশীল হবার জন্য ‘উপবাস প্রার্থনা’ তে যোগদান করতে হবে।
১৩. নিয়মিতভাবে ও সঠিক সময়ে ‘কয়ার ফেলোশীপ বা অনুশীলনে যোগদান করতে হবে। অনিয়মিতরা কোন ধরণের অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের সুযোগ লাভ করবে না।
১৪. কয়ারের কোচ বা অন্যান্য নেতাদের সাথে পরিস্কার যোগাযোগ থাকা বাঞ্ছনীয়। ফেইসবুক গ্রুপ বা ইমেইল এ নিয়মিত যোগাযোগের জন্য প্রত্যেকের কথা হাঁ হাঁ বা না না হোক।
১৫. দলের নেতার প্রতি বাধ্যতা, পোশাক সচেতনতা ও আত্মিক বৃদ্ধির জন্য একে অন্যের সাথে চমৎকার সম্পর্ক তৈরীতে উৎসাহিত হতে হবে।
১৬. দলের কোন সদস্য অন্তত ১টি অনুশীলন ব্যতীত, কোন ধরণের অনুষ্ঠানে গিয়ে মঞ্চে অংশগ্রহণ করবে না। বরং আত্মিক ও সেবার মনোভাব নিয়ে দলের জন্য প্রার্থনা ও সাহায্য করবে।
১৭. যে কোন আরাধনা পরিচালনা, ও সহযোগীতায় সময়মত শুরু ও শেষ করার মনোভাব থাকতে হবে।
১৮. একজন আরাধনাকারীর জীবন হল বাধ্যতার জীবন। দলের প্রতি আনুগত্যতার চিহ্ন হিসাবে প্রত্যেকে অন্য কোথাও আত্মিক সাহায্য বা কয়ারে সাহায্য করার জন্য দলের কাছ থেকে অনুমতি নেয়া বাঞ্ছনীয়। যে কোন কয়ার সদস্য নিজ ম-লীর দলে সাহায্য করতে পারবে কিন্তু দলনেতা হতে পারবেন না। অন্য কোন কয়ারে সাহায্য করলে তাকে অবশ্যই নিজ দলের সম্মতি গ্রহণ করে কথা দিতে হবে।
১৯. যদি কেউ পড়াশুনা বা বিভিন্ন ধরণের প্রশিক্ষণ বা বিদেশে যান, তাহলে তাকে অবশ্যই আগে দলকে জানাতে হবে। একটি সুনির্দিষ্ট সময় পরে তিনি আবার কয়ারে যোগদান করতে পারবেন।
২০. কয়ারের বিষয়ে যে কোন সিদ্ধান্ত সেক্রিফাইস মিনিষ্ট্রির কো-অর্ডিনেশন টিম বা ট্রাষ্টি বোর্ড দ্বারা পরিবর্তিত বা সংশোধিত হতে পারে।